সাবেক অর্থমন্ত্রী’র মৃত্যুতে এনআরবি ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আলী আহমদের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 01 May 2022, 12:59 AM
সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনআরবি ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আলী আহমদ।
এক শোক বার্তায় আলী আহমদ বলেন,আবুল মাল আবদুল মুহিত সিলেটর কৃতি সন্তান, একজন সফল অর্থমন্ত্রী ও রাজনীতিবিদ ছিলেন। তাঁর মৃত্যু সিলেটসহ দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়।
শোক বার্তায় তিনি মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




