সরকারি চাকুরীতে শিক্ষিকা সুলতানা র ২০ বছর পূর্তি উদযাপন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 25 September 2020, 3:36 PMমইনুল হাসান আবির: ছাতক উপজেলার প্রিয় শিক্ষক “সুলতানা পারভীন লোদী” রাজার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ বছর আগে প্রথম শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তার সততা ও শিক্ষা দানে উক্ত বিদ্যালয়টি আলোর ছায়ায় মুখরিত হয়েছে।এই বিদ্যালয়ে যোগদানের ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন প্রাত্তন ছাত্রবৃন্দ।গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, আলিম উদ্দিন (সহকারি শিক্ষক), কামরুল হক রাজন, রাজিব আহমদ, মইনুল আলম, কলিম উদ্দিন, সাঈম উদ্দিন, ইকবাল হোসেন তামিম, তায়িম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
. . . . . . . . .




