ভুল করে পাঠিয়ে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ এ বার মুছতেও পারবেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 16 December 2016, 2:26 PMকখনও হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেলেছেন? আর তারপর অপ্রস্তুত হয়ে পড়েছেন? আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এ বার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা। রিকল অপশন সিলেক্ট করলে তা অন্য প্রান্তে থাকা স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে।
আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.১৭.১.৮৯৬-এ এই অপশন থাকবে। রিপ্লাই, স্টার, ফরওয়ার্ড, ডিলিট, মেসেজ, স্পিক অপশনের মতোই থাকবে ‘রিভোক’ অপশনও।
তবে যাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্তই রিভোক করা যাবে। মেসেজ এক বার ‘সিন’ হয়ে গেলে আর অপশন কার্যকর হবে না। . . . . . . . . .




