অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত পর্যায়ে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 24 October 2015, 10:24 PM
অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ।
শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মরতুজা আহমদ বলেন, ‘ইতোসধ্যে অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া তৈরি হয়েছে। স্টেক হোল্ডারদের মতামত পাওয়া গেলেই এটা চূড়ান্ত রূপ পাবে।’
এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি পৃথক ওয়েজ বোর্ড গঠনের চিন্তা-ভাবনা চলছে বলেও জানান তথ্য সচিব।
সচিব আরো বলেন, ‘সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর মাধ্যমে উপকৃত হবেন সারাদেশের সাংবাদিকরা। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা যাবে।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সভাপিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন- জেলা তথ্য অফিসের উপ পরিচলাক জুলিয়া যেসবিন মিলি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সিলেট জার্নালিস্ট ক্লাবের সদস্য সচিব ওয়েছ খছরু প্রমুখ।
. . . . . . . . .




