১৪০ কোটি ব্যয়ে নির্মিত সিনেমার আয় ৫৬৯ কোটি টাকা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 11 October 2026, 1:16 PM
মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। পূর্বের মতো এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির রিমেক হয়েছে বলিউডে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। গত ২ অক্টোবর বিশ্বের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অভিষেক পাঠক নির্মিত এই সিনেমা।
‘দৃশ্যম থ্রি’ মুক্তির পর ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে। বলিউড হাঙ্গামার চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার রাহুল দেশাই সিনেমাটি দেখে বলেছেন—“এটি সন্তোষজনক এক অভিজ্ঞতা।” টাইমস অব ইন্ডিয়ার রেণুকা, সিনেমা এক্সপ্রেসের কার্তিক ভরদ্বাজ সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৩। এনডিটিভির শৈবাল চ্যাটার্জি, হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি, ইন্ডিয়া টুডের সানা ফারজীন পাঁচে রেটিং দিয়েছেন ৩।
চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর টু’ (৭৩ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দৃশ্যম থ্রি’ (৬১ কোটি রুপি)। চলুন এবার জেনে নিই, ৯ দিনে বক্স অফিসে কতটা সাফল্য দেখিয়েছে অজয়ের এই সিনেমা—
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘দৃশ্যম থ্রি’ সিনেমা মুক্তির ৯ দিনে ভারতে আয় করেছে ২৮৬.৫০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ৩৪৩.৮০ কোটি রুপি, বিদেশে সিনেমাটির গ্রস আয় ১০৩ কোটি রুপি, বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৪৪৬.৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৬৯ কোটি ২৮ লাখ টাকা।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘দৃশ্যম থ্রি’ সিনেমা ভারতে আয় করেছে ৬১ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৫২ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ৫৮ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করেছে ১৯ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করেছে ১৮ কোটি রুপি (নিট)।
৬ষ্ঠ দিনে আয় করেছে ১৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করেছে ১২.৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করেছে ১৩.৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট)। ৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ৩৬৯.১৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৭০ কোটি ৩৮ লাখ টাকা।
‘দৃশ্যম টু’ সিনেমার শেষ থেকে শুরু হচ্ছে নতুন সিনেমার গল্প। বিজয় সালগাঁওকার যে পরিকল্পনার মাধ্যমে নিজের পরিবারকে এতদিন রক্ষা করে আসছিলেন, সেটিই আবার হুমকির মুখে পড়েছে। তৃতীয় পার্টে যুক্ত হয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। একজন পুলিশ কর্মকর্তার চরিত্র রূপায়ন করেছেন তিনি। জয়দীপ মামলাটির গভীরে গিয়ে সত্য বের করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেই ট্রেইলারে ইঙ্গিত মিলেছে। আর সেটিই বিজয়ের জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে।
তাছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত প্রমুখ। ১১০ কোটি রুপি (১৪০ কোটি টাকা) বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি।
এম এইচ আ



