সিলেটের কণ্ঠের ছাতক প্রতিনিধি হলেন এমরান হাসান
সিকডে
প্রকাশিত হয়েছে : 07 October 2026, 12:36 PM
অনলাইন নিউজ পোর্টাল সিলেটের কণ্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান হাসান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেটের কণ্ঠ-এর প্রধান সম্পাদক জাবেদ আহমদ তাঁকে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।
নতুন দায়িত্বে এমরান হাসান ছাতক উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন ও সম্ভাবনা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ স্থানীয় বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন।
এমরান হাসান ছাতক সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সুনামগঞ্জ ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য এবং বিডি ক্লিন ছাতকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন সিলেটের কণ্ঠ-এর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিকডে/ হা



