পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 7:40 PM
আগামী শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধে বর্ণিত সময়ের একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নিবন্ধটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান, তা নিরপেক্ষভাবে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টরা জানান, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের ২২ নম্বর গদ্যে জিয়াউর রহমানের পরিচিতিতে তাকে সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জেড ফোর্সের অধিনায়ক, ১ নম্বর সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধটিতে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠা, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, পটিয়ায় মুক্তাঞ্চল প্রতিষ্ঠা এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের স্মৃতিচারণ রয়েছে। এতে জিয়াউর রহমানের নিজের ভাষ্যে ওই সময়ের বিভিন্ন সামরিক ও রাজনৈতিক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।
পাঠ্যবইয়ে নিবন্ধটির ভূমিকা অংশে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। সেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও তাজউদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক নেতার অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবিদদের কয়েকজনও নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাগুলো সম্পর্কে আরও একটি ঐতিহাসিক দলিল পড়ার সুযোগ পাবে।
এম এইচ আ



