হবিগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ চারজন আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 29 August 2026, 6:08 PM
হবিগঞ্জের মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার জগদিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা এলাকার তাহের মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজারের নরিয়া এলাকার সাত্তার মিয়ার ছেলে খলিল আহমদ (২১)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগদিশপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এম এইচ আ




