সমালোচনার মতো কাজ করলে তার সমালোচনা করবোই: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 31 July 2026, 6:44 PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তাঁর দল কথা বলবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সংসদ সদস্য—যেই হোন না কেন, সমালোচনার মতো কাজ করলে তার সমালোচনা করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, প্রশাসনিক নিয়োগে দলীয়করণ অব্যাহত থাকলে এর ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হবে। স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব যদি এ বিষয়ে নীরব থাকে, তাহলে সরকারি নিয়োগে মেধাবীদের বদলে অযোগ্য ব্যক্তিরা অর্থের বিনিময়ে সুযোগ পাবে।
তিনি বলেন, “সিস্টেমটাই যদি নষ্ট হয়ে যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি বিএনপি করলেও আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সিস্টেম নষ্ট হলে কেউই ছাড় পাবেন না।”
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, দলের মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যবস্থা না নিলে তাঁরও সমালোচনা করা হবে।
তিনি বলেন, “এই ধরনের লুটেরা মাফিয়াদের কাছ থেকে বিএনপিকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারেন, অথবা তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে আপনার বিরুদ্ধেও কথা বলতে আমরা এক চুল ছাড় দেব না।”
তিনি আরও বলেন, “আমাদের আগামী লড়াই দলীয় লড়াই নয়। এটি বিএনপি-এনসিপি-জামায়াতের লড়াই নয়; এটি ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের মধ্যকার লড়াই।”
বিএনপিকে যৌক্তিক সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “আমরা ভুল করতে করতে শিখছি। যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেবেন। আমরা সেগুলো সংশোধন করে সামনে এগিয়ে যাব।”
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এম এইচ আ



