পুলিশের ৬ ডিআইজির দায়িত্বে রদবদল
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি এবং পদায়ন করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার (৫ জুলাই) জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. ইকবাল হোসেনকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জে। পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকায় এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- নীরব চাকলাদার



