বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসাশিক্ষকরা
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে উঠে আদর্শিক ও নৈতিক জীবন গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রকৃত ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু তারা বাজেটে টাকা রাখেনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেটাও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদরাসাশিক্ষকদের ২ মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত হবে।
এ সময় তিনি জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রসঙ্গও উল্লেখ করেন।
এম এইচ আ



