সিলেট-সুনামগঞ্জ সড়কে আনসার পরিচয়ে ডাকাতির চেষ্টা : আটক ২
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
সিলেট নগরীর জালালাবাদ থানাধিন এলাকায় সড়কে আনসার পরিচয়ে গাড়ী থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্টের সামন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আটককৃতরা হলেন- কোতোয়ালী থানাধিন বাগবাড়ি এতিম স্কুল সংলগ্ন সালেহ টাওয়ারের বাসিন্দা মৃত এজাজ আহমদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) এবং জালালাবাদ থানর ৩৯নং ওয়ার্ডের পীরপুর এলাকার হেলাল উদ্দিনের পুত্র আকসান হাবিব (২২)।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্টের ওপর কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, আনসার ভিডিপি লেখা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি আনসার ভিডিপির পরিচয়পত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএসপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়েরপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
- নীরব চাকলাদার



