সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 19 June 2026, 4:09 PM
সিলেট নগরে অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাদেও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কাজিরবাজার এলাকার জীবন আহমদ (৩২), পশ্চিম কাজিরবাজারের সুমন মিয়া (২৭), একই এলাকার সানি (২৭), ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জের তাহিরপুরের জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), জামালগঞ্জের আজিজুর রহমান (৪৪), সদরের নমিরুল ইসলাম (৪২), দক্ষিন সুরমার মধু দেবনাথ (৫৫), ও ময়মনসিংহের হালুয়াঘাটের মমিনুল (৪৫)।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালি থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
- নীরব চাকলাদার




