নিউইয়র্কে বদরউদ্দিন কামরানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
নিউইয়র্কের ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমেদ কামরানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গত সোমবার বিকেলে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র বদরুদ্দিন আহমেদ কামরান স্মৃতি পরিষদ।
সংগঠনের সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, মদনমোহন কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মখলু মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান, যুবলীগ নেতা রিটন সরকার, শাহীনুল ইসলাম, জহুরুল ইসলাম, অ্যাডভোকেট রেদোয়ান ইসলাম ও জাবেদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বদরুদ্দিন আহমেদ কামরানের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা এবং সিলেটের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের নেতা। নগরবাসীর প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে দিয়েছে।
অনুষ্ঠানের শেষে মরহুম বদরুদ্দিন আহমেদ কামরানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এম এইচ আ



