‘আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব’
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রল, সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এসব বিষয় নিয়ে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। পাশাপাশি বুলিংকারীদের মনস্তত্ত্ব নিয়ে সমালোচনা করেছেন এই অভিনেত্রী।
জ্বালাময়ী সত্যি কথা বলার অঙ্গীকার করে প্রভা তার বক্তব্য শুরু করেন। এ অভিনেত্রী বলেন, “আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। সাম্প্রতিক ঘটনা নিয়ে অনেক দিন ধরে কথা বলি না। ভেবেছিলাম, কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে কিছু জিনিস নিয়ে চোখ বন্ধ করে থাকা যায় না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যকে আক্রমণ বা ট্রল করা ব্যক্তিদের মানসিকতা ব্যাখ্যা করে প্রভা বলেন, “আপনারা আপনাদের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য—সবকিছুর প্রতি ইনসিকিউর থাকার জন্যই তো মানুষকে নিয়ে উপহাস করেন। যারা মানুষদের এতটা অ্যাগ্রেসিভলি জাজ করেন, বুলিং করেন, সোশ্যাল মিডিয়ায় ভার্বালি অ্যাবিউজ করেন, এরা আসলে নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর, যারা ব্যাপারটা মানতে পারেন না, তারাই ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেলিব্রিটি বা আর্টিস্টদের বুলিং করে।”
দেড় দশকের বেশি সময় ধরে বুলিংয়ের শিকার প্রভা। এ তথ্য স্মরণ করে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ শতাংশ আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ শতাংশ ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক (উপহাস) করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে—‘ও একজন ক্রিমিনাল’, তাহলে পরিস্থিতি এমন হতো না।”
উদাহরণ টেনে প্রভা বলেন, “যেমন এখন আমরা ধর্ষকদের ছবি দিই। একটা সময় ছিল না, কিন্তু এখন যারা অ্যাসিড নিক্ষেপ করে বা রেপ করে, তাদের আমরা শাস্তি দিই, বিশাল পেনাল্টি দেওয়া হচ্ছে। ঠিক তেমনই যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া প্রাইভেসি ডিসক্লোজ করে, সেটা একটা গুরুতর ক্রাইম। কিন্তু আপনারা সেই মানুষদের বুলিং না করে দিন কে দিন ভিকটিমকে বুলিং করছেন।”
ধর্ষণের ঘটনা উল্লেখ করে ট্রলকারীদের উদ্দেশ্যে প্রভা বলেন, “আপনাদের ইনসিকিউরিটি, আপনাদের বিউটি, কোয়ালিফিকেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইনকাম সোর্স বা লাইফ নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। একটা ৩৫ বছর বয়সি ছেলে, ও কোনো মিডলাইফ ক্রাইসিসের মধ্যেও নাই, ইয়াং এনাফ। ও চাইলে যে কাউকে ডেট করতে পারত।”
এম এইচ আ



