শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লিটনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে (১০ জুন) শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিটন শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিটন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় দণ্ডিত আসামি। মামলার নম্বর ২, তারিখ ১ ডিসেম্বর ২০০৯, জিআর নম্বর ১৯৪/০৯ এবং দায়রা নম্বর ১০৭৫/১৪। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারাসহ বিভিন্ন ধারায় দায়ের করা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
- নীরব চাকলাদার/ ১০ জুন ২০২৬



