নগরীতে এসএসসি পরীক্ষার্থীকে ‘বলাৎকার’, বৃদ্ধসহ আটক ২
সিকডে
প্রকাশিত হয়েছে : 06 June 2026, 5:26 PM
সিলেট নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একজন বৃদ্ধসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্ত দুজনকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরের (১৫) সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল। গত ২৯ মে, ঈদুল আজহার পরদিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নগরের সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। ঘটনার পর কিশোরটি বিষয়টি কাউকে না জানালেও পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর তারা স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের আটক করেন।
শুক্রবার উপশহর এলাকায় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের একজনের বয়স ৭৯ বছর এবং অপরজনের বয়স ৩৫ বছর। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ




