দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 04 June 2026, 1:08 PM

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা আবারও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন। আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
বিশ্বনেতাদের অভিনন্দন আর প্রশংসায় ভাসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিল নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে একের পর এক অভিনন্দন বার্তা আসছে। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন।
জাতিসংঘের অন্যতম মর্যাদাপূর্ণ এই পদে ড. খলিলুরের বিজয়কে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়নসহ (এইউ) বিভিন্ন দেশ অভিনন্দন বার্তা পাঠিয়েছে।




