ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে দিক ঈদুল আযহা: জাবেদ আহমদ
মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটের কণ্ঠ ডটকম–এর সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সম্পাদক জাবেদ আহমদ। তিনি সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক আনন্দ, ত্যাগ ও মানবতার বার্তা। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানি হোক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও ভালোবাসার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মানবজাতির জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। সেই ত্যাগের শিক্ষাকেই ধারণ করে মুসলমানরা প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
তিনি বলেন, কোরবানির মাধ্যমে সামর্থ্যবান মানুষ আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অসহায়দের মাঝে মাংস বিতরণ করে সমাজে সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের চর্চা করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুধু পশু কোরবানি নয়, মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ, অসাম্য ও অহংকারও দূর হোক—এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, জেগে উঠুক মানবতা ও পারস্পরিক সম্প্রীতি। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সেটিই হোক ঈদের প্রকৃত সৌন্দর্য।
শেষে তিনি দেশে-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি দোয়া করেন, ঈদের আনন্দ মহান আল্লাহ তায়ালা সবার জীবনে পূর্ণতা দান করুন। পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়। আবারও সবাইকে “ঈদ মোবারক”।
এম এইচ আ




