পাঠানটুলায় পুলিশের উচ্ছেদের পরই আবার বসল পশুর হাট
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 27 May 2026, 12:49 AM
সিলেটের পাঠানটুলায় অবৈধ পশুর হাট বসার খবরে অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ। তবে অভিযানের পরপরই আবার শুরু হয় এই হাটের কার্যক্রম, যা মহাসমারোহে চলছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার (২৬ মে) বিকালে উচ্ছেদ অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ।
জানা যায়, এবার সিলেট সিটি কর্পোরেশন যে পাঁচটি অবৈধ পশুর হাটের ইজারা দিয়েছে, এরমধ্যে পাঠানটুলায় কোনো হাট নেই। অথচ মঙ্গলবার দপুরের পর থেকে সানরাইজ কমিউনিটি সেন্টারের পর থেকে সুবিদাবাজার পর্যন্ত রাস্তার দু’পাশে শুরু শ’ শ’ গরু নিয়ে দাঁড়িয়ে পড়েন বিক্রেতারা। ক্রেতাও জুটে যায়। খবরটি ছড়িয়ে পড়লে অন্যান্য বৈধ ইজারাদাররা ফোন দিয়ে প্রশাসনকে বিষয়টি অবগত করেন।
এদিকে রাস্তার উভয় দিকে যানজট সৃষ্টি হয়ে পরিস্থিতি ক্রমশঃ আরও অবনতির দিকে যায়।
তবে বিকালে সিলেট মহানগর পুলিশ অভিযান শুরু করে। তারা পুরো বাজারটি উচ্ছেদ করে এবং ক্রেতা বিক্রেতাদের সতর্ক করে ফিরে আসে।
কিন্তু তা হলে কি হবে? প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে ফিরে যাওয়ার সাথে সাথেই আবারও গরু নিয়ে বিক্রেতারা নিজেদের স্থানে ফিরে আসেন।
রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাটানটুলা পশুর হাট ছিল জমজমাট।
দিনের অভিযানে উদ্যোক্তা বা বিক্রেতাদের কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কোতোয়লী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, কাউকে আটক করা হয়নি। আমরা শুধু উচ্ছেদ করে এসেছি।
আবারও পুরোদমে পশুর হাট চলছে। এমন তথ্য জানানোর পর তার জবাব, আমি এখনই পুলিশ পাঠাচ্ছি। দেখছি। প্রয়োজনে আবারও উচ্ছেদ হবে।
এম এইচ আ




