জগন্নাথপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আর্থিক অস্বচ্ছলতা ও ঋণের চাপে পড়ে তিনি আত্মহত্যা করতে পারেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তি শেখ নুর ইসলাম (৫৫)। তিনি ইকড়ছই এলাকার মৃত শেখ ওয়াহিদুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার (২৫ মে) রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান শেখ নুর ইসলাম। মঙ্গলবার (২৬) সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাঁকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তির তিন মেয়ে রয়েছে। পরিবারে রোজগার করার মতো আর কেউ না থাকায় বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন তিনি। মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’খেলাধুলা সংবাদ




