জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক ১
জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত চা-পাতার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





