জৈন্তাপুরে নিজের মেয়েকে ‘ধর্ষণ’: মায়ের অভিযোগে বাবা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ ,) ঘিলাতৈল এলাকা থেকে আকবর হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী আকবর হোসেন ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার (২০ মে) কিশোরীর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পর পুলিশ আকবর হোসেনকে গ্রেপ্তার করে।
ওই কিশোরীর মা জানান, গত ১৮ মে রাতে তিনি তার মেয়েকে নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। তখন আকবর হোসেন বাড়িতে ছিলেন না। তিনি গভীর রাতে বাড়িতে ফিরে তার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর ১৯ মে ভোর আনুমানিক ৪টা সময় মেয়ের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন সে ভয় পেয়েছে মনে করে তিনি মেয়েকে জড়িয়ে ধরে পুনরায় ঘুমিয়ে পড়েন।
এরপর সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে তিনি জিজ্ঞেস করলে মেয়ে জানায়, ভোরে তার বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।
তিনি বলেন, আমার মেয়ে জানায়, এর আগেও কয়েকবার আমার অনুপস্থিতিতে তার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি জানার পর আমি বিষয়টি স্থানীয় মেম্বারসহ আত্মীয়-স্বজনদের জানালে তাদের পরামর্শে মামলা করি।
জৈন্তাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিষয়টি জানার পরই আমরা আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম এইচ আ





