হাওরে ভেসে ওঠা ধান লটের অভিযোগ, দিরাইয়ে কৃষকদের ক্ষোভ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া কৃষকদের বোরোধান লুটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল প্রায় ১১টার দিকে হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের পানিতে ডুবে থাকা জমির ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে একদল লোক। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, প্রায় ৬০ থেকে ৭০টি নৌকা নিয়ে সংঘবদ্ধভাবে এ লুটপাট চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাম হাওরের পানি কমতে শুরু করলে পানির নিচে তলিয়ে থাকা ধান ভেসে উঠতে থাকে। এ সুযোগে নোয়াগাঁও, সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান কেটে নিয়ে যেতে শুরু করে। এতে হাওরপাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান পানিতে ডুবে গেছে। এর মধ্যেও বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।
বরাম হাওরের কৃষক ভাঙাডহর গ্রামের হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না।
ধান লুটের খবর পেয়ে মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে দিরাই থানা পুলিশ এর এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে পুলিশ হাওরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লুটপাট বন্ধ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।ব্রেকিং নিউজ সতর্কতা
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, বৃষ্টিতে তলিয়ে যাওয়া হাওরের ধান কেটে নিয়ে যেতে আশপাশের কয়েকটি গ্রামের কিছু লোক নৌকা নিয়ে সেখানে প্রবেশ করেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুটপাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এম এইচ আ




