সিলেটে হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৬ জনে
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা| গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে| সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ বছর বয়সী শিশুর নাম সাজু| সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার বাসিন্দা| এনিয়ে সিলেটে হাম উপসর্গ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে|
সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির| শিশুটি হাম উপসর্গ ছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া ও শা¯^কষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত বুধবার (১৫ এপ্রিল) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়| সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে স্থানান্তর করা হয়| সোমবার সেখানে তাঁর মৃত্যু হয়|
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন কারো শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়নি| তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪১ জন|
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে| এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং সিলেটে ১০ জন|
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪১ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন| এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, আজমিরীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন ও জগন্নাথপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি হয়েছেন|
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন| এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৭৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, রাগিব রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কানাইঘাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন, জগন্নাথপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন, জামালগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, বানিয়াচং উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছেন|
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেটে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু দুঃখজনক| এরপরও সারাদেশের তুলনায় সিলেটের পরিস্থিতি তুলনামুলক ভালো রয়েছে| আজ থেকে সিলেটে হাম টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে| এতে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসবে| তবুও অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে|




