জন্মদিনে চমক, ‘রকস্টার’ লুকে ধরা দিলেন শাকিব খান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 28 March 2026, 12:42 PM
ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। তবে এবারের ২৮ মার্চটা যেন একটু বেশিই চমকপ্রদ। সাধারণত রোমান্টিক হিরো বা অ্যাকশন লুকে দেখা গেলেও, নিজের জন্মদিনে শাকিব ধরা দিলেন একেবারে অচেনা এক রকস্টার লুকে। আজ দুপুর ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
আজ অফিশিয়াল লুক প্রকাশের পর ভক্তরা বলছেন, এটিই শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার।




