মেয়ে রাহাকে নিজের ‘প্রকৃত অনুপ্রেরণা’ বললেন আলিয়া ভাট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
বাফটা ২০২৬-এর মঞ্চে নিজের গ্ল্যামার আর মাতৃত্বের গল্পে সবাইকে মুগ্ধ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি রঙের গাউন পরে রেড কার্পেটে হাজির হয়ে তিনি জানিয়েছেন, তার জীবনের আসল অনুপ্রেরণা এখন তার তিন বছর বয়সী মেয়ে রাহা।
লন্ডনের বাফটা অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে আলিয়া ভাট পরেছিলেন সিলভার রঙের একটি কাস্টম গুচি গাউন। ভোগ ম্যাগাজিনকে তিনি জানান, এই বিশেষ রাতের জন্য তিনি নিজেকে হলিউড আইকন মেরিলিন মনরোর স্টাইলে সাজাতে চেয়েছিলেন।
সূত্র : এনডিটিভি




