আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ৪ টি অভিযোগে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমাবর (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনার-১ এ রায় ঘোষণা করেন।
শেখ হাসিনার এই রায় আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যম প্রকাশ করেছে।
বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ নিয়ে শিরোনাম করেছে, বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড।
যুক্তরাষ্ট্রের সিএনএন লিখেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড।
কাতারভিত্তিক আল জাজিরা প্রধান সংবাদে শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড।
ভারতের এনডিটিভি শিরোনাম করেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ঢাকার আদালত জানিয়েছে “মানবতাবিরোধী অপরাধ”।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড।





