সিলেটের তরুণদের নিয়ে সাইকেল চালালেন ডিসি সারওয়ার
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
“তারুণ্যের উৎসব” প্রতিযোগিতার অংশ হিসেবে সিলেটে সাইক্লিং প্রতিযোগিতা। এতে অংশ নেন সিলেটের ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলম।
শনিবার (৮ নভেম্বর) সকালে ডিসির নেতৃত্বে সকালবেলার প্রাণবন্ত এই প্রতিযোগিতায় অংশ নেন সিলেটের বিভিন্ন বয়সী তরুণ-তরুণী। নগরীর পথে প্রফুল্ল মুখে সাইকেল চালিয়ে তারা তুলে ধরেন উদ্যম, শৃঙ্খলা ও পরিবেশবান্ধব জীবনের বার্তা।
অংশগ্রহণকারীদের উৎসাহিত করে ডিসি মো. সারওয়ার আলম বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীল, সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়।’
প্রশাসনের এমন আয়োজনে তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্যকর ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে নতুন অনুপ্রেরণা জাগাবে বলে জানান সাইক্লিং এ অংশগ্রহণ করা তরুণরা।
সিলেট সংবাদ/আবির





