টিলাগড় থেকে তিনজন আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 02 October 2025, 11:36 AM
সিলেট মহানগরীর টিলাগড় পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চেকপোস্ট বসিয়ে শাহপরাণ থানাপুলিশ তাদেরকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বুধবার বিকেলে টিলাগড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এসময় ৩টি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে দুটি পিকআপের চালক পালিয়ে যায়। পরে একটি পিকআপ চালকসহ তিনজনকে আটক করা হয়।
পিকআপ তিনটি তল্লাশি করে ১৪৪ বস্তায় ৭ হাজার ৯২০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। জব্দকৃত পেঁয়াজের বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
তবে আটককৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।




