‘এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 25 October 2015, 10:40 PM
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমাকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে।’ রোববার কালিহাতী উপজেলার রামপুর হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী সিডিউল পরিবর্তন করা হয়েছে, ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করেছে। আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এত ভয় কিসের?
শামসুল আলম তোতার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী নেতা, হাবিবুন নবী সোহেল, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ।
. . . . . . . . .




