বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবন্দকে হোমিওপ্যাথিক সোসাইটির আর্সেনিক এলবাম-৩০ প্রদান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ১:২৫ পূর্বাহ্ণবিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবন্দকে হোমিওপ্যাথিক সোসাইটির আর্সেনিক এলবাম-৩০ প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির
পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবন্দের মাঝে করোনা প্রতিরোধক ঔষধ হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক এলবাম-৩০ প্রদান করা হয়েছে।
গতকাল ২৯ জুন বিকালে হ্যনিম্যান হোমিওপ্যাথিক সোসাইটির পক্ষ থেকে জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক: এম আর টুনু তালুকদারের মাধ্যমে মেডিসিন হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক কালে দেশের সংকটকালিন মুহুর্তে করোনা ভাইরাসে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক এলবাম-৩০ বিতরণ করায়, হ্যনিম্যান হোমিওপ্যাথিক সোসাইটির সংশ্লিষ্ট নেতৃবন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সাবেক সভাপতি আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নবীন সোহেল, অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, নির্বাহী সদস্য এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, শুকরান আহমদ রানা, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন ও মোশাহিদ আলী। . . . . . . . . .

