আশ শিফা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নার্সেস দিবস পালন
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

আশ শিফা অর্গানাইজেশন–এর প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক সুলতানা লষ্কর–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর দেব–এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেটি অফিসার মেডিকেল এনামুল হক, মূছা রেজা চৌধুরী, উপদেষ্টা ফাহিম আহমদ এবং সালাউদ্দিন আহমেদ শুভ।
এ ছাড়া সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন তারেক আহমেদ, শাহজাহান আহমদ শাহান এবং মো. জাহিদ হাসান।
বক্তারা আশ শিফা অর্গানাইজেশনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক পাবেল আহমেদ, দপ্তর সম্পাদক মুনতাহা আক্তার, নারী সম্পাদক রোকসানা আক্তার ও রায়হান আহমেদ।
সভাপতি সুলতানা লষ্করের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




