জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক – বালিকা) এর খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বালক বালিকারা খেলায় অংশ নেয়।
বিকেলে বালিকাদের ফাইনালে অংশ নেয় মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বালকদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কামরাঙিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ সময় খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাদিম আহমেদ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা।
ফাইনালে বালিকাদের ম্যাচে টাইব্রেকারে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালকদের ম্যাচে টাইব্রেকারে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়ে ২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে বালক বালিকা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও শ্রেষ্ঠ খেলোয়াড় বালক বালিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।




