ঢাকা–সিলেট রুটে বাসভাড়া বাড়ল ৪০ টাকা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 24 April 2026, 9:22 PM
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া বাড়িয়েছে সরকার। কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা (সায়দাবাদ) থেকে সিলেট রুটে (রুট-৫৭) ৪০ সিটের নন-এসি বাসে ভাড়া বেড়েছে ৪০ টাকা। আগে এই পথে টোলসহ ভাড়া ছিল ৭০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৭৪০ টাকা। এই রুটের দূরত্ব ২৫৭ কিলোমিটার।
একই সঙ্গে দেশের অন্যান্য দূরপাল্লার রুটেও ভাড়া সমন্বয় করা হয়েছে।
পঞ্চগড় রুটে ভাড়া বেড়েছে ৬০ টাকা (১,১৮০ থেকে ১,২৪০ টাকা),টেকনাফ রুটে বেড়েছে ৬৫ টাকা (১,২৭০ থেকে ১,৩৩৫ টাকা),চট্টগ্রাম রুটে বেড়েছে ৩৪ টাকা (৬৭০ থেকে ৭০৪ টাকা),রাজশাহী রুটে বেড়েছে ৩৮ টাকা (৭০০ থেকে ৭৩৮ টাকা),খুলনা রুটে বেড়েছে ৩০ টাকা (৬৫০ থেকে ৬৮০ টাকা),বরিশাল রুটে বেড়েছে ২৬ টাকা (৫৬৫ থেকে ৫৯১ টাকা),রংপুর রুটে বেড়েছে ৪১ টাকা (৮৭০ থেকে ৯১১ টাকা),ময়মনসিংহ রুটে বেড়েছে ১৫ টাকা (৩১৫ থেকে ৩৩০ টাকা)।
এ ছাড়া বেশি যাত্রী চলাচলকারী কক্সবাজার রুটে ভাড়া বেড়েছে ৫৭ টাকা, কুমিল্লা রুটে ১৬ টাকা এবং বগুড়া রুটে ২৮ টাকা।
সবচেয়ে দীর্ঘ রুট দিনাজপুর থেকে টেকনাফ পর্যন্ত ভাড়া বেড়ে ২,৪৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২,৩৪০ টাকা।
সরকারের সংশ্লিষ্ট বিভাগ বলছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।




