নিষিদ্ধ সংগঠন হিসেবে আ. লীগকে দেখা হবে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 23 February 2026, 3:26 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আইনগতভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেভাবেই তাদের দেখা হবে।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়েও বক্তব্য তুলে ধরা হয়।
রাজনীতি/আবির




