গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 16 February 2026, 12:31 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের আংশিক ও খণ্ডিত উপস্থাপনায় হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফল নিয়ে যেভাবে তথ্য তুলে ধরা হচ্ছে, তা দেখে নেতাকর্মী ও সমর্থকদের নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। তার দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যানই শক্ত বার্তা বহন করছে।
তিনি জানান, প্রায় ৭ কোটি প্রদত্ত ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে।
তার ভাষ্য, এটি একটি ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা এবং দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
সবশেষে তিনি বলেন, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এ পথচলা অব্যাহত থাকবে এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।




