এই সরকারের উপদেষ্টাকেই সরকার রক্ষা করতে পারে নাই : সারোয়ার তুষার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 24 September 2025, 11:47 AM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আমেরিকায় যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা ভিক্টিম। এখানে সরকারের ব্যর্থতা আছে। এই সরকারের উপদেষ্টাকেই সরকার রক্ষা করতে পারে নাই। উনাদের উপদেষ্টা মাহফুজ আলম একবার লন্ডনে একবার আমেরিকায় হামলার শিকার হয়েছেন।
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের ধৃষ্টতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা নিয়ে আলোচনা করতে গিয়ে যদি আমরা জাতির ৫৪ বছরের অবক্ষয় এবং এনসিপির এটা সেটা নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা ডাইলুট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের আলাদা মেরিট আছে। আমরা একটা কনটেক্সটের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে পলিটিক্স করছি।




