‘নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 29 July 2025, 12:41 PM
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।’
এ সময় গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে।’
তিনি আরও বলেন, ‘সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করতে হবে।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।




