আকমল হোসেইন কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 20 April 2025, 9:48 PM
গোলাপগঞ্জের সন্তান আকমল হোসেইন ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ এলাকার কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
বিলেতে মূলধারার ফুটবল ক্লাবের সেক্রেটারি মনোনীত হওয়া বাঙালি কমিউনিটির জন্য একটি গৌরবজনক অধ্যায় বয়ে এনেছেন। সম্প্রতি সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আকমল হোসেইনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ নাদির আহমদ, সাধারণ সম্পাদক এস ইউ শিপলু,প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল আহাদ,মাহফুজ আহমদ চৌধুরী ও অর্থ সমন্বয়ক শাহ আলম।




