ভোটের দিনও চলবে গণপরিবহন, বন্ধ মোটরসাইকেল
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 January 2024, 12:08 PM
ভোটারদের উপস্থিতি সুনিশ্চিত করতে আগামী ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে বলে জানা গেছে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে। শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
এর আগে, গত ৩১ ডিসেম্বর সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল- ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
জাতীয়/হান্নান




