আম্বরখানায় প্রাইভেটকার থেকে ৫৯১ বোতল মদ উদ্ধার, আটক ২
সিকডে
প্রকাশিত হয়েছে : 20 September 2023, 2:33 PMসিলেট নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
জানা যায়, এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় ৫৯১ বোতল মদসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।
ওসি বলেন, এয়ারপোর্ট এলাকার কাকুয়ার পার হতে ধাওয়া দিয়ে নগরের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) মাধ্যমে পরিবহনের সময় বিপুল সংখ্যক মদসহ দুই জনকে আটক করে পুলিশ। এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।
সিলেটসংবাদ/হান্নান





