শামিম আহমদ চৌধুরী সুনামগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 09 September 2023, 9:36 PMসুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামিম আহমদ চৌধুরী।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশপ্রাপ্ত কমিটিতে জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শামিম আহমদ চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটি অনুমোদন হওয়ার পর থেকে তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, শামিম আহমদ চৌধুরী দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্কুল-কলেজসহ বিভিন্ন দাতব্যমুলক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
শামিম আহমদ চৌধুরী বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন।আমি আমার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী”লীগ ঐক্যবদ্ধ।
রাজনীতি/হান্নান





