গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিতসভায় তৃণমূলের নেতারা
সিকডে
প্রকাশিত হয়েছে : 06 August 2023, 5:18 PMআওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। রোববার সকাল ৯টা থেকে গণভবনে নেতাদের প্রবেশ করতে দেখা যায়।
‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, বিশেষ বর্ধিতসভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছেন।
বর্ধিতসভায় প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
রাজনীতি/হান্নান





