অসুস্থ কাইয়ুম চৌধুরীকে দেখতে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 16 July 2023, 4:38 PM
গত ১২ জুলাই সিলেটের তারুণ্যের সমাবেশে সিলেট জেলা বিএনপির সভাপতি অসুস্হ হয়ে পড়লে প্রথমে সিলেটের স্হানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্হার উন্নতি না হওয়ায় এয়ার হেলিকপ্টারে করে ঢাকায় স্হানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় চিকিৎসাধীন আছেন।
আজ অপরাহ্ণে তাকে দেখতে যান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় নেতৃবৃন্দ কিছুক্ষণ অসুস্হ জননেতা কাইয়ুম চৌধুরীর শয্যা পাশে অবস্হান করেন। এবং চিকিৎসার খোঁজখবর নেন।
আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জেলার সভাপতি কাইয়ুম চৌধুরী অনেকটা সুস্হতা বোধ করছেন। অচিরেই তিনি সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিবেন।




