নিউইয়র্ক মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সা.সম্পাদক সৈয়দ খসরু
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান গত ৮ই জুলাই জানিয়েছেন।সম্প্রতি নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমদাদুর রহমান চৌধুরীর মমতাময়ী মাতা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী ওয়াইন্না হীলাহীর রাজিয়ুন।
সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী মায়ের লাশ নিয়ে বাংলাদেশে যাওয়াতে তার এই অনুপস্থিতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুর রহমান।




