নিউইয়র্ক আওয়ামীলীগের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ব্যতিক্রম অনুষ্ঠান ঈদ পুনমিলনী ও বনভোজনের আয়োজন করেছিল প্লাসিন মিউডো করোনা পার্কে।ব্যতিক্রম ধর্মী বনভোজনে আয়োজনের মধ্যে ছিল বারবিকিউ পার্টী খেলাধূলা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুরুতে বৃষ্টির জন্য কিছুটা ব্যাহত হলেও প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানের অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান এসে উপস্থিত হন।দিনব্যাপী মহানগর আওয়ামী লীগের বনভোজনের অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
উপস্থিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি এম উদ্দীন আলমগীর।সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃমাসুদুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আফসার সেন্টু,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান,সহসভাপতি মাসুদ সিরাজী, স্বেচ্ছাসেবকলীগনেতা দুরুদ মিয়া রনেল,সৈয়দ কিবরিয়া,নাফিজুর রহমান তুরন,হেলাল মিয়া,যুবলীগনেতা রিয়াজুল লস্কর মিঠু,ছাত্রলীগনেতা ফাহিম আহমেদ,রাসেল,ব্রঙ্কস আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত,জ্যাকসন হাইটস ইউনিট সাধারন সম্পাদক কায়ছার তানভীর,মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিবলী সাদিক,দুলাল বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,সুমন মাহমুদ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহসভাপতি শফিউদ্দীন তালুকদার,যুগ্ন সম্পাদক ইলিয়াস খসরু,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ক্রীড়া সম্পাদক মোফাচ্ছিল হোসেন,সদস্য আবুল বাশার জুয়েল, ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী,ছাত্রলীগনেতা সাফাত রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.সিদ্দিকুর রহমান বলেন আগামী সেপ্টেম্বরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সম্মেলনে আসলে আমরা সবাই মিলে সংবর্ধনার আয়োজন করব।
ইমদাদ চৌধুরী বলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে সবসময় পাশে থাকবে।




