ব্রঙ্কস আওয়ামীলীগের উদ্যোগে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক।।
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৫:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ব্রঙ্কস ব্যরো আওয়ামী লীগ।
গত ২৪শে জুন রবিবার ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান স্কুল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত।সাধারণ সম্পাদক মোশাহীদ চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপদেষ্টা সাবেক ব্যাংকার মঞ্জুর চাকদার, সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী,এডভোকেট কামাল হোসেন মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি নবী হোসেন প্রধান, সদস্য আব্দুল হান্নান,সদস্য আফজাল হোসেন প্রমুখ।
সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তরা বলেন বাঙ্গালী জাতির ক্রান্তি লগ্নে ৭৪বছর আগে যে দলের জন্ম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল আজ বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মান।




