সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রথম সভা আজ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 07 April 2016, 11:08 AM
সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে। সভার নির্দিষ্ট সময় ও স্থান মোবাইলে এসমএমএস এর মাধ্যমে আহ্বায়ক কমিটির সকল সদস্যদের ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। যথা সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য সদর ছাত্রদলের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার রাতে এক বিবৃতিতে সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ বলেন- তৃনমুল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে উপজেলা আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হবে। ইতো মধ্যে সকল সদস্যকে সভার স্থান ও সময় জানিয়ে দেয়া হয়েছে।
. . . . . . . . .




