|

সকল সংবাদ

সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

নির্বাচিত সংবাদ

7:31:03, 19 April 2026

সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, সমন্বয় সভায় অংশগ্রহণ এবং ক্রীড়া বিস্তারিত

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

সিলেট সংবাদ

7:19:06, 18 April 2026

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিস্তারিত

ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন: এ্যানি

সিলেট সংবাদ

ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর সিলেট জেলা বিএনপির বিস্তারিত

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট

সিলেট সংবাদ

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ হতে না হতেই নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা বিস্তারিত

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

সিলেট সংবাদ

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

বেশ কয়েকদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার (২০ এপ্রিল) আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিস্তারিত

ময়মনসিংহ মেডিকেলে দুগ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

সিলেট সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে দুগ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।  শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।  এটার ন্যূনতম কোনো সত্যতা নেই উল্লেখ করে রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন।  তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।  এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব। শুক্রবার বিস্তারিত

হরমুজ প্রণালি আবারো বন্ধের হুঁশিয়ারি

সিলেট সংবাদ

হরমুজ প্রণালি আবারো বন্ধের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি ঘিরে আবারো অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির শর্ত ও আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা বিস্তারিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত

সিলেট সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে বিস্তারিত

মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা শুরু

নির্বাচিত সংবাদ

8:28:05, 17 April 2026

মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা শুরু

চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২১ এপ্রিল)| দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে| সূচি অনুযায়ী বিস্তারিত

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী

নির্বাচিত সংবাদ

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী

ছাতক উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পুষ্টিকর খাদ্য সরবরাহের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিস্তারিত

মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, দ্রুত বিচারের দাবি

নির্বাচিত সংবাদ

মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, দ্রুত বিচারের দাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও এলাকায় বিস্তারিত